সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে তিন মাদরাসায় শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে তিনটি মাদরাসা থেকে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। তার মধ্যে একটি এমপিওভূক্ত হলেও অন্য দুটি মাদরাসা ননএমপিও বলে জানা গেছে।
জানা যায়, এবারের দাখিল পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমপিওভূক্ত কুমারখালী আহমদিয়া দাখিল মাদরাসা থেকে ২০ জন এবং নন-এমপিও আটুয়া দাখিল মাদরাসা থেকে ১৮ জন ও কুমরুল দাখিল মাদরাসা থেকে ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তবে তাদের কেউ পাশ করতে পারেনি।
এ ব্যাপারে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, কোন প্রতিষ্ঠান থেকে শতভাগ অকৃতকার্য হওয়াটা দু:খজনক। এসব প্রতিষ্ঠানে তদারকি বাড়িয়ে আগামীতে তারা যেন ভাল ফলাফল করতে পারে সে উদ্যোগ নেয়া হবে।


প্রকাশিত: August 11, 2026 | সময়: 4:17 am | সুমন শেখ