সর্বশেষ সংবাদ :

রাবি সায়েন্স ক্লাবের বৃক্ষরোপণ অভিযান

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের বৃক্ষরোপণ অভিযান রবিবার শুরু হয়েছে। এদিন সকালে সত্যেন্দ্রনাথ বসু অ্যাকাডেমিক ভবনের পশ্চিম চত্বরে বকুল গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন রাবি উপাচার্য মো. ফরিদুল ইসলাম।
সেখানে প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান ও ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, সায়েন্স ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এহসানুল হক দিনারসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। চলতি বৃক্ষরোপণ মৌসুমে ক্লাবের পক্ষ থেকে বিসিএসআইআর ল্যাবরেটরি হাই স্কুলে দুই শতাধিক চারা বিনামূল্যে বিতরণ করা হবে বলে জানা গেছে।


প্রকাশিত: August 10, 2026 | সময়: 4:34 am | সুমন শেখ

আরও খবর