, , ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বিএনসিসি নৌ শাখার ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও)-এর র্যাংক ব্যাজ প্রদান সোমবার বিকেলে প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। পদোন্নতিপ্রাপ্ত সিইউও-কে র্যাংক ব্যাজ পরিয়ে দেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম।
সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, রাবি বিএনসিসি নৌ শাখার প্রফেসর আন্ডার অফিসার প্রফেসর মু. খলিলুর রহমানসহ সংশ্লিষ্ট ক্যাডেটবৃন্দ উপ¯ি’ত ছিলেন।
উপাচার্য বিএনসিসি নৌ শাখাকে শুভে”ছা স্মারক উপহার দেন।