রাকসু আন্তঃহল ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার প্রদান

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) আয়োজিত আন্তঃহল ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার প্রদান মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাকসু সভাপতি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম।
রাকসু ক্রীড়া সম্পাদক মোছা. নার্গিস খাতুনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিভিন্ন হল প্রাধ্যক্ষ, শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক, রাকসু সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় ১১টি ছাত্র হল ও ৬টি ছাত্রী হল অংশ নেয়। এতে ছাত্র হলের মধ্যে শহীদ জিয়াউর রহমান হল ও ছাত্রী হলের মধ্যে খালেদা জিয়া হল চ্যাম্পিয়ন হয়।


প্রকাশিত: জুলাই ১, ২০২৬ | সময়: ৪:২৯ পূর্বাহ্ণ | সুমন শেখ