সর্বশেষ সংবাদ :

রাবি উপাচার্যের সাথে নতুন আরএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সাথে নতুন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির সোমবার দুপুরে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে এই সাক্ষাৎকালে কমিশনার ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা রক্ষাসহ প্রাসঙ্গিক বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় উপাচার্য কমিশনারকে ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আরএমপি কর্তৃপক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. আমিরুল ইসলামসহ আরএমপির সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: জুন ৯, ২০২৬ | সময়: ৪:৩১ পূর্বাহ্ণ | সুমন শেখ