, , ।
লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে অবৈধভাবে ডিজেল তেল বিক্রির প্রমান পেয়ে ভাই ভাই ওয়েল সেন্টারের মালিক গোলাম কিবরিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট আবির হোসেনের ভ্রাম্যমাণ আদালত এই দন্ডাদেশ প্রদান করেন।
সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন জানান, লালপুর বাজারের ভাই ভাই ওয়েল সেন্টারের মালিক গোলাম কিবরিয়ার বিরুদ্ধে স্থানীয় ইটভাটায় অবৈধভাবে ডিজেল তেল বিক্রির অভিযোগে ঐ ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়।
এ সময় আনুমানিক ১ হাজার তিনশ লিটার ডিজেল তেল অবৈধভাবে ইট ভাটা মালিকের কাছে বিক্রির সত্যতা মেলে। অপরাধ স্বীকার করায় প্রতিষ্ঠানের মালিক গোলাম কিবরিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।