সর্বশেষ সংবাদ :

নওগাঁয় পাঁচ হাজার কৃষক পেলেন বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে উফশী আউশ জাতের ধান বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। উপজেলা কৃষি বিভাগ এ আয়োজন করে। এ কর্মসূচির আওতায় পাঁচ হাজার কৃষকের মাঝে প্রত্যেককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, ধান-চাল উৎপাদনে নওগাঁ বরাবরই এগিয়ে। সারাদেশের খাদ্যের সিংহভাগ সরবরাহ হয়ে থাকে নওগাঁ থেকে। বাংলাদেশের শতকরা ৭০ শতাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। বর্তমান সরকার কৃষিবান্ধব নীতির মাধ্যমে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষি কার্ড চালুর মাধ্যমে কৃষকদের কৃষি প্রণোদনার আওতায় আনা হচ্ছে।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে কৃষির নিবিড় সম্পর্ক রয়েছে। কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি কার্ড চালুর মাধ্যমে সকলকে কৃষককে কৃষি প্রণোদোয়ানার আওতায় আনা হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম।
এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আমিনুল ইসলাম বেলাল, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, বক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোয়র কামাল চঞ্চল সহ অন্যরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬ | সময়: ৪:০০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর