সর্বশেষ সংবাদ :

সিঁদ কেটে দোকান ঘর থেকে চার লক্ষাধিক টাকার মালামাল চুরি

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে কীটনাশক ঔষধ দোকানের দেয়ালের সিঁদ কেটে ৪ লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার নওদুলী বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই বাজারে তোহা ট্রেডার্স নামের একটি কীটনাশকের দোকান রয়েছে। দোকানের মালিক বুলু প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে দোকানে তালা দিয়ে বাড়ি চলে যান। গভীর রাতে চোরেরা দোকান ঘরের পিছন দিক দিয়ে সিঁদ কেটে প্রায় ৪ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
শুক্রবার এ রিপোর্ট লেখা পর্যন্ত আত্রাই থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল। আত্রাই থানার ওসি আব্দুল করিম বলেন বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬ | সময়: ৪:২২ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর