, , ।
স্টাফ রিপোর্টার, তানোর: তানোরে সাজা প্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তানোর থানা ওসি মাসুদের দিক নির্দেশনায় তানোর থানার এসআই মাসউদ আলী, এএসআই খাইরুল ইসলাম এএসআই শাহাদাত হোসেন ফোর্স সহ বুধবার রাতে পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে ৬ মাসের সাজা প্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি আজিজুল হককে (৫০) গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার সকালে অভিযান পরিচালনা করে জিআর ১৯/২২ মামলার ওয়ারেনভুক্ত আসামি বাবলুর রহমান (৪১) এবং ইমরান হোসেনকে (২৫) গ্রেপ্তার করে।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ বলেন, আসামিরা দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ৩ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।