সর্বশেষ সংবাদ :

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ফায়ার ড্রিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: অগ্নি-দূর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ফায়ার ড্রিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট এন্ড মেইনটেন্যান্স বিভাগ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, রাজশাহী এর যৌথ তত্ত্বাবধানে প্রধান কার্যালয় চত্বরে অগ্নি নির্বাপণ, উদ্ধার ও জরুরী বহির্গমন বিষয়ে মহড়া (ফায়ার ড্রিল) অনুষ্ঠিত হয়। ফায়ার ড্রিল চলাকালীন সময়ে কর্মকর্তা ও কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণে অগ্নিকান্ড সৃষ্টি করে ফায়ার ডিটেকশন, এলার্ম এ্যান্ড ফায়ার প্রটেকশন সিস্টেমের কার্যকারিতা পরীক্ষা করা হয়। মহড়ায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম মরতুজা, প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধান কার্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধান; প্রশিক্ষণ ইনস্টিটিউট; স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহীসহ প্রধান কার্যালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ এবং ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: April 23, 2026 | সময়: 7:15 am | সুমন শেখ