, , ।
সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইদিনে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন চামারী ইউনিয়নের মহিষমারী কাচারিপাড়া গ্রামের সজল মোল্লা (২৪) চৌগ্রাম ইউনিয়নের নিমাকদমা গ্রামের সুমন কুমারের (৩৫) মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায়, সোমবার সজল মোল্লা মাঠের ভিতরে জমিতে সেচ দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে রোববার বিকেল উপজেলার চৌগ্রামের নিমাকদমা গ্রামের সুমন কুমার নামে আরেক কৃষকের মৃত্যু হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পৃথক দুটি ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পুলিশ অবগত রয়েছে।