সর্বশেষ সংবাদ :

রুয়েটে সিএএসআর কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সিএএসআর কমিটির ৫৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রুয়েটের উপাচার্য দপ্তরের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। সভাটি পরিচালনা করেন সিএএসআর কমিটির সদস্য সচিব এবং রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক।
সভায় এমএসসি, এমএসসি ইঞ্জিনিয়ারিং, এমফিল ও পিএইচডির শিক্ষার্থীদের সুপারভাইজার নিয়োগ ও পরিবর্তন সহ একাডেমিক শিক্ষার মানোন্নয়নে বিস্তারিত আলোচনা এবং সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন সিএএসআর কমিটির সদস্যবৃন্দ তথা বিভিন্ন অনুষদের ডিন ও একাডেমিক বিভাগের প্রধানগণ।


প্রকাশিত: April 19, 2026 | সময়: 6:24 am | সুমন শেখ