সিংড়ায় ১২ ভেকুর ২৪টি ব্যাটারি জব্দ

সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে পুকুর খনন ও সরকারি রাস্তা ক্ষতিগ্রস্ত করার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে সিংড়া উপজেলা প্রশাসন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক এলাকায় অভিযান পরিচালিত করা হয়। শুক্রবার রাত ১১টার মধ্যে ১২টি ভেকু (এক্সকাভেটর) থেকে ২৪টি ব্যাটারি জব্দ করা হয়।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত বলেন, সরকারি সম্পদ রক্ষা এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান নিয়মিত ভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে অবৈধভাবে পুকুর খনন ও রাস্তা নষ্টের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।


প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬ | সময়: ৬:১৮ পূর্বাহ্ণ | সুমন শেখ