সর্বশেষ সংবাদ :

এশিয়ার বাজারের জন্য উদ্ভাবনী হোম সল্যুশন ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরল এলজি

সানশাইন ডেস্ক: কোরিয়ার বুসানে অনুষ্ঠিত এলজি ইনো ফেস্ট ২০২৬ এপিএসি-এ এশিয়াপ্যাসিফিক অঞ্চলের জন্য তাদের সর্বশেষ উদ্ভাবন, হোম অ্যাপ্লায়েন্স এবং ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশল তুলে ধরেছে বিশ্বখ্যাত ইলেকট্রনিকস ব্র্যান্ড এলজি ইলেকট্রনিক্স। ৭ থেকে ১০ এপ্রিল অনুষ্ঠিত এই আয়োজনে এশিয়ার প্রায় ২০টি দেশ থেকে ২০০-র বেশি ব্যবসায়িক অংশীদার ও গণমাধ্যম প্রতিনিধির অংশগ্রহণ ছিল। এটি
এলজি- জিআই ২০২৬ ইনো ফেস্ট সিরিজের সমাপনী ইভেন্ট। ‘ইনোভেশন ফরোয়ার্ড টুগেদার’ থিমে আয়োজিত এই প্রদর্শনীতে এলজি দেখিয়েছে কীভাবে এশীয় ভোক্তাদের জীবনধারা, আবাসন বাস্তবতা এবং ব্যবহারিক চাহিদা বিবেচনায় প্রযুক্তিনির্ভর হোম সল্যুশন তৈরি করা হচ্ছে। কে-টেক উদ্ভাবন এবং স্থানীয় সংস্কৃতির সমন্বয়ে এলজি এশিয়ার বাজারে টেকসই ও বাস্তবসম্মত সমাধান তুলে ধরে।
লন্ড্রি কেয়ার সল্যুশনে নতুনত্ব এনেছে এলজি। এশীয়, বিশেষ করে ঘনবসতিপূর্ণ দেশের বাসস্থানের কথা মাথায় রেখে এলজি তাদের নতুন ওয়াস টাওয়ার লাইনআপ উন্মোচন করেছে, যেখানে ২৫ ইঞ্চির কমপ্যাক্ট মডেলের পাশাপাশি ২৪ ও ২৭ ইঞ্চি সংস্করণও রয়েছে। সীমিত জায়গায় সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে এই ডিজাইন করা হয়েছে।
নতুন টপলোড ওয়াশারগুলোতে এআই ডিরেন্ট ড্রাইভ প্রযুক্তি কাপড়ের ধরন ও ময়লার মাত্রা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ওয়াশ মুভমেন্ট সমন্বয় করে। এই প্রযুক্তির মাধ্যমে ৩০ মিনিটের কম সময়ে সম্পূর্ণ ধোয়া সম্ভব। পাশাপাশি, স্বয়ংক্রিয় ডিটারজেন্ট ডিসপেনসার প্রতিবারের জন্য প্রয়োজনীয় পরিমাণ নির্ধারণ করে দেয়।
এশীয় রান্নাঘরের বাস্তবতা বিবেচনায় খএ নতুন প্রজন্মের রেফ্রিজারেটর উন্মোচন করেছে। ফিট এন্ড ম্যক্স ক্লিয়ারেন্স দেয়ালের সঙ্গে ফাঁকা জায়গা নষ্ট না করেই বিল্ট-ইন লুক দেয় এবং স্টোরেজ ক্ষমতা বাড়ায়।
প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও স্বাস্থ্যকর পরিষ্কার নিশ্চিত করা হয়। এক ঘণ্টার ওয়াশ-অ্যান্ড-ড্রাই সাইকেল ব্যবহারকারীদের সময় সাশ্রয় করে। উল্লেখযোগ্যভাবে, বেশ কয়েকটি মডেল অ-গ্রেড এনার্জি এফিসিয়েন্সি অর্জন করেছে। বৈশ্বিকভাবে হোম অ্যাপ্লায়েন্স ও এলজি হোম সল্যুশনে অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। উদ্ভাবনী প্রযুক্তি, শক্তি সাশ্রয়ী ডিজাইন এবং টেকসই সমাধানের মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।


প্রকাশিত: April 17, 2026 | সময়: 4:38 am | সুমন শেখ