, , ।
আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত (৫০) এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে আত্রাই রেলব্রিজ থেকে প্রায় ২৫০ ফুট দক্ষিণ রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।
সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে এবং বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা রেকর্ড করা হয়েছে।