সর্বশেষ সংবাদ :

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। শনিবার সকালে রাজশাহী সার্কিট হাউজে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ও কুশল বিনিময় করেন রাসিক প্রশাসক। সাক্ষাৎকালে রাজশাহীতে শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা করা হয়।
পরে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহীস্থ নওগাঁ জেলা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। সকালে নগর ভবনের মিনি কনফারেন্স রুমে রাসিক প্রশাসককে নওগাঁ জেলা কল্যাণ সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাৎকালে প্রশাসক সমিতির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন ও তাঁদের ধন্যবাদ জানান ।
সৌজন্য সাক্ষাৎকালে নওগাঁ জেলা কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা ও ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, সমিতির সভাপতি মোঃ শওকত আকবর, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, নির্বাহী সদস্য ওহিদুল ইসলাম, মোঃ খায়রুজ্জামান, আব্দুল ওয়াহাব, শাহ আব্দুল খালেক, মুস্তাক আহমেদ, মোঃ মোয়াজ্জেম হোসেন, মোঃ কামরুজ্জামান, রুহুল আমিন, গোলাম মুক্তাদির প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: April 12, 2026 | সময়: 3:36 am | সুমন শেখ