কিশোরগ্যাং ও মাদককারবারীদের রুখতে শিবগঞ্জে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কিশোরগ্যাং ও মাদককারবারীদের থেকে বাঁচতে এবং তাদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার উপজেলার দুর্লভপুর বাজারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দুর্লভপুর গ্রামের সচেতন সচেতন ব্যক্তিবর্গের ব্যানারে ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে অংশগ্রহনকারীদের দাবী চিন্হিত এসব মাদককারবারী মাদক ও কিশোরগ্যাং পরিচালনার সাথে জড়িত এবং এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে।আগে আওয়ামীলীগের ব্যানারে এসব কার্যকলাপ চালালেও এখন সে ধারা অব্যাহত থাকায় ক্ষোভ প্রকাশ করেন।
দুর্লভপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আলী বলেন, গত ১৭ বছর ধরে মাসুদ, জুলমত ও সাদ্দাম পরিকল্পিতভাবে উঠতি বয়সের ছেলেদেও মাদক খাইয়ে তাদের কিশোর গ্যাং তৈরি করে এলাকার শিশু-কিশোরদের অপরাধমূলক কাজে জড়াচ্ছে। রাতের বেলায় ডাকাতি ও দিনে চুরি-ছিনতাইয়ের মাধ্যমে পুরো এলাকায় ভীতি ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে।
অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য হাবিবুর রহমান বলেন, গত ৮ থেকে ১০ বছর আগে এই মাসুদ মাদক কারবারের সাথে জড়িত থাকায় ক্রসফায়ারের আসামী ছিল। কিন্তু আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকার কারনে রাজনৈতিক প্রেক্ষাপটে সে বেঁচে যায়। এ সময় তিনি প্রশাসনকে ঐসব চিন্হিত অপরাধীদের গ্রেপ্তার করে কঠোর ব্যবস্থা নেয়ার পাশাপাশি একটি মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত দুলর্ভপুর উপহার দেয়ার অনুরোধ করেন।
এ সময় শরিফুল শিমুল নামের অপর এক বিএনপি কর্মীর দাবী দুর্লভপুর রোড বাজার সংলগ্ন একটি বাড়িতে নিয়মিত মাদকের আসর বসানো হচ্ছে।এরকম যেসব মাদক সেবনের স্থান রয়েছে সেগুলো ভেঙ্গে দেয়ার পাশাপাশি দায়ীদেও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট বজলুর রহমান, স্বেচ্ছাসেবকদল নেতা তোফিকুল ইসলাম ও মিনু বেগম সহ অন্যরা।


প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬ | সময়: ৪:৫৯ পূর্বাহ্ণ | সুমন শেখ