সর্বশেষ সংবাদ :

মান্দায় বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বুধবার উপজেলার দেলুয়াবাড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
অভিযানে ‘ভাই ভাই ট্রেডার্স’ নামের একটি দোকানে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বাজারের অপর একটি দোকানের পেছনে ৮ লিটার পেট্রোল পাওয়া যায়। তবে সংশ্লিষ্ট দোকানদার অভিযোগ অস্বীকার করায় তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এছাড়া ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে পেট্রোল পাম্পগুলোতে আসা লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের ৪টি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


প্রকাশিত: April 9, 2026 | সময়: 4:55 am | সুমন শেখ