সর্বশেষ সংবাদ :

ঢাকায় মার্গারিটা মামুন, যাবেন ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে

স্পোর্টস ডেস্ক: ব্যক্তিগত সফরে ঢাকায় এসেছেন ২০১৬ রিও অলিম্পিকে জিমন্যাস্টিকসে স্বর্ণপদক জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত মার্গারিটা মামুন। তবে কোনোপ্রকার পেশাগত সফর নয় এটি। পুরোপুরি পারিবারিক ও শেকড়ে ফেরার সফর এটি।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে তিনি জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে যাবেন জাতীয় জিমন্যাস্টিকস দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। বাংলাদেশি বংশোদ্ভূত এই জিমন্যাস্টিকস তারকা রাশিয়ার হয়ে স্বর্ণপদক জেতার পর হইচই ফেলে দেন সব জায়গায়। রাজশাহীর দুর্গাপুরে জন্ম মার্গারিটার বাবা আবদুল্লাহ আল মামুনের। ২০১৬ সালে অলিম্পিকে স্বর্ণ জেতার পরপরই দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে মৃত্যু হয় তার বাবার।
এবারের বাংলাদেশ সফরে নিজের দাদারবাড়িতে যাবেন মার্গারিট। যা কিনা হতে যাচ্ছে খুবই আবেগঘন একটি সফর তার জন্য। এর আগে, ২০০৯ সালে প্রথমবার এসেছিলেন। পরে ২০২১ সালে দক্ষিণ এশীয় জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ উপলক্ষ্যে ঢাকায় এসেছিলেন।


প্রকাশিত: April 8, 2026 | সময়: 3:12 am | সুমন শেখ