সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে হাম উপসর্গে তিনজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে হামে তিনজন মৃত্যুবরণ করেছে। শনিবার সর্বশেষ ২৪ ঘণ্টার পরিসংখ্যানে দেখা গেছে, সাসপেক্টেড হামে আক্রান্ত হয়ে নতুন করে ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৩ জনের, যা পরিস্থিতির ভয়াবহতা নতুন করে সামনে এনে দিয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সাসপেক্টেড হামে আক্রান্ত ৩ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে নতুন রোগী ভর্তির সংখ্যা এবং মৃত্যুর হার বাড়তে থাকায় চিকিৎসা ব্যবস্থার ওপর চাপ ক্রমেই বাড়ছে। বর্তমানে রামেক হাসপাতালে সাসপেক্টেড হামে আক্রান্ত হয়ে মোট ১৪৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই শিশু, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক দুর্বল হওয়ায় তারা বেশি ঝুঁকিতে রয়েছে।
এ পর্যন্ত মোট সাসপেক্টেড হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭৭ জন। এর মধ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে, যা জনস্বাস্থ্যের জন্য একটি উদ্বেগজনক ইঙ্গিত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস এই তথ্য জানান।


প্রকাশিত: April 5, 2026 | সময়: 4:53 am | সুমন শেখ

আরও খবর