, , ।
স্টাফ রিপোর্টার: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও পবা- মোহনপুর আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন নির্বাচন এলাকায় উন্নয়নের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তিনি পবা ও মোহনপুর এলাকার উন্নয়নের জন্য প্রতিটি ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা শুরু করেছেন।
এরই ধারাবাহিকতায় তিনি শনিবার বেলা সাড়ে ১১ থেকে দিনব্যাপী দর্শনপাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের সাথে দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে মতবিনিময় সভা করেন। সেখানে তিনি তাদের সবার কথাগুলো শোনেন ও লিপিবদ্ধ করেন। নেতৃবৃন্দ বলেন, তাদের প্রধান সমস্যা হচ্ছে রাস্তা। এরপর তারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নের জন্য সংসদ সদস্য নিকট আবেদন জানান। শুধু উন্নয়নমূলক কার্যক্রমই নয় তারা তাদের ব্যক্তিগত বিষয়গুলো তুলে ধরেন।
এ সময় অনেকেই বলেন তারা মিথ্যা মামলাসহ বিভিন্ন ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে আছেন। এ সকল মামলা থেকে দ্রুত অব্যাহতি প্রদানের জন্য যেসব জটিলতা রয়েছে তা দেখভাল করার জন্য সংসদ সদস্যর নিকট অনুরোধ করেন।
সংসদ সদস্য তাদের সকল কথা মনোযোগ সহকারে শোনেন এবং অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম শুরু করবেন বলে আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, তিনি শুধু এলাকায় ঘোরাঘুরি করার জন্য সংসদ সদস্য হননি। এলাকায় রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ অন্যান্য উন্নয়ন কাজ করবেন বলে জানান। তিনি বলেন, নির্বাচনের সময় এলাকাবাসী তাদের উন্নয়নের দাবি জানিয়েছিলেন। জনগণের প্রতি সম্মান জানাতে তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে তিনি বদ্ধপরিকর বলে উল্লেখ করেন। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কাজে বিশ্বাসী। তার দেওয়া ৩১ দফা বাস্তবায়নে তিনি কাজ শুরু করেছেন। হাতের আঙ্গুলে ভোটের কালি না মুছতেই তিনি তার প্রতিশ্রুতি একের পর এক বাস্তবায়ন শুরু করেছেন। তারই নির্দেশনা ও সারথি হয়ে তিনিও পবা মোহনপুরের উন্নয়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। উন্নয়ন কার্যক্রম গুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে তিনি পবা-মোহনপুরবাসীর সহযোগিতা কামনা করেন।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী ও সদর উদ্দিন, পবা উপজেলা বিএনপির আহবায়ক আলী হোসেন, সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহবায়ক সুলতান আহমেদ, আব্দুস সালাম মাস্টার, সোহেল রানা ও কুতুবুদ্দিন বাদশা, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, পবা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক তাইজুল ইসলাম, যুগ্ম আহবায়ক সোহেল রানা, সদস্য মাসদার হোসেন, দর্শন পাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রমজান আলী, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ, নওহাটা ছাত্রদলের আহবায়ক সোহেল রহমানসহ দর্শন পাড়া ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক ও সদস্য সচিবসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।