, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে মজলিসে শূরার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরী জামায়াতের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী। সঞ্চালনা করেন রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল।
বৈঠকে বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম এবং ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। দারস পেশ করেন প্রফেসর ড. আবুল হাসেম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম। তিনি বলেন, ইসলামী আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালানো। এ লক্ষ্য অর্জনে সংগঠন সম্প্রসারণের পাশাপাশি নেতাকর্মীদের নৈতিক মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে নৈতিকভাবে সুদৃঢ় কর্মী তৈরির ওপরও জোর দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, অধ্যক্ষ শাহাদৎ হোসাইন, অধ্যাপক আব্দুস সামাদ, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকারসহ মহানগরীর মজলিসে শূরার সদস্যরা।