বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ হতে হিরো ইগনিটর মোটরসাইকেল চুরি হয়েছে। অপরদিকে পুঠিয়া মডেল মসজিদ হতে আরো একটি সাইকেল চুরির ঘটনা ঘটে। শুক্রবার (৩ এপ্রিল) জুমার নামাজের সময় ওই চুরির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুঠিয়া থানা পুলিশ।
জানা যায়, প্রতি শুক্রবারের ন্যায় উক্ত মসজিদের সামনে নওগাঁ-হ ১৭-৬৫১২ রেজিস্ট্রেশনের মোটরসাইকেল তালা লাগিয়ে রেখে মসজিদে জুমার নামাজে যান ধোপাপাড়া গ্রামের যুবক সোহেল রানা। আজও সেখানে মোটরসাইকেলের ঘাড় লক করে চাবি সঙ্গে নিয়ে জুমার নামাজে মসজিদে ঢোঁকেন সে। নামাজ শেষে বের হয়ে দেখান সেখানে আর মোটরসাইকেলটি নাই। কোথাও খোঁজাখুঁজি করে না পেয়ে, গাড়িটি খুঁজে পেতে পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। অন্যদিকে ওই একই এলাকা হতে গত দুই বছরে প্রায় ৩০ টির মতো মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। যার একটিও উদ্ধার করা সম্ভব হয়নি। গাড়ি হারানোর পর ভুক্তভোগীরা কোনো এক অজ্ঞাত কারণে থানায় মামলা বা জিডিও করতে চান না। কেউ কেউ আবার জিডি করলেও তার ফল আসেনা।
এবিষয়ে মোটরসাইকেল হারানো ভুক্তভোগী সোহেল রানা বলেন, গাড়ির ঘাড় লক করে সেখানে রেখে নামাজে ঢুকি। নামাজ শেষ এসে দেখি আমার গাড়ি নেই, কেউ গাড়িটির লক ভেঙে নিয়ে চলে গেছে। থানায় একটি জিডি করেছি। গাড়ি হারানোর বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি আমি জানি। ঘটনাস্থলে পুলিশ গেছে। তারপর আর কোনো আপডেট নেই।