সর্বশেষ সংবাদ :

সাংবাদিক রাজুর বাবার ইন্তেকাল, আরটিজেএ’র শোক

সংবাদ বিজ্ঞপ্তি: সাংবাদিক রাজু আহমেদের বাবা, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত রেজিস্টার ও সরকারি কর্মকর্তা মো. মীর আব্দুর রাজ্জাক (৮৫) আর নেই।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে শারীরিক অসুস্থতা নিয়ে রাজশাহী নগরীর চন্দ্রিমা এলাকায় অবস্থিত বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। একই দিন বাদ জুম্মা ভদ্রা পদ্মা আবাসিক জামে মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে টিকাপাড়া গোরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি দুই সন্তান রেখে গেছেন। তার ছেলে রাজু আহমেদ একজন সাংবাদিক হিসেবে বাংলাদেশ বেতার রাজশাহী, প্রতিদিনের বাংলাদেশ এবং চ্যানেল এস-এ কর্মরত। মেয়ে আক্তারুন নাহার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে সাংবাদিক রাজুর বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশন (আরটিজেএ)। সংগঠনের সভাপতি সম সাজু ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


প্রকাশিত: April 4, 2026 | সময়: 4:39 am | সুমন শেখ

আরও খবর