, , ।
স্টাফ রিপোর্টার: ১৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আব্দুল মাসুদ অসুস্থ হয়ে বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার তিনি ওই হাসপাতালের মেডিসিন বিভাগের ১নং ওয়ার্ডে ডা. মাহাবুবুর রহমান খান বাদশার তত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন।
অসুস্থ বিএনপি নেতা আব্দুল মাসুদের স্বজনরা জানান, তার পিত্তথলীতে ইনফেকশন। তার আশু রোগমুক্তি কামনায় রাজশাহীবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।