সর্বশেষ সংবাদ :

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ পেলেন জাবি শিক্ষক সাখাওয়াত

আলামিন খান,জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি ড. মো. সাখাওয়াত হোসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) অ্যাডভাইজরি গ্রুপের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সোমবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. সাখাওয়াত হোসেন আগামী দুই বছরের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিজিওনাল এক্সপার্ট গ্রুপ—‘এনভায়রনমেন্টাল ডিটারমিন্যান্টস অব হেলথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ’-এর অনারারি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

উপাচার্য তাঁর অভিনন্দন বার্তায় বলেন, ড. সাখাওয়াত হোসেনের এ অর্জনে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনন্দিত। এই নিয়োগ তাঁকে শিক্ষা ও গবেষণায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে উৎসাহিত করবে।

তিনি আরও উল্লেখ করেন, বায়ুদূষণ, জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য বিষয়ে ড. সাখাওয়াত হোসেনের দীর্ঘদিনের গবেষণা এবং অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে এ নিয়োগের মাধ্যমে।

উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন, আঞ্চলিক বিশেষজ্ঞ দলের সদস্য হিসেবে ড. সাখাওয়াত হোসেন দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর ভূমিকা রাখবেন।

এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ড. মো. সাখাওয়াত হোসেনের এ সদস্য পদ লাভে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনন্দিত। এই নিয়োগ তাঁকে শিক্ষা ও গবেষণায় আরও বেশি অবদান রাখতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।

তিনি আরও বলেন, ড. সাখাওয়াত হোসেনের এই অর্জন বায়ুদূষণ, জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য খাতে তাঁর দীর্ঘদিনের গবেষণা এবং গুরুত্বপূর্ণ অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি। উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন, আঞ্চলিক বিশেষজ্ঞ দলের সদস্য হিসেবে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর ভূমিকা রাখবেন। উপাচার্য তাঁর শুভেচ্ছা বার্তায় ড. মো. সাখাওয়াত হোসেনের অব্যাহত সাফল্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন।

সানশাইন /শামি


প্রকাশিত: March 30, 2026 | সময়: 9:07 pm | Daily Sunshine