, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা ও বি.কে.এফ রেফারী কমিশনের সহযোগিতায় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা জিমনেসিয়ামে গতকাল দিনব্যাপি কারাতে রেফারী সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে রাজশাহী ও রংপুর বিভাগের মোট ষোলটি জেলার শতাধিক রেফারীগণ এতে অংশ গ্রহন করেন। বিকেলে অংশগ্রহনকারীদের মধ্যে সনদ ও অতিথিদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সনদ ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মুরাদুজ্জামান এলান। রেফারী সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক সাইফুদ্দিন বাচ্চুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মোজাম্মেল হক, বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আকবর চৌধুরী তাজ। কারাতে রেফারি সেমিনারে প্রশিক্ষন প্রদান করেন ঢাকা থেকে বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাহী সদস্য ওয়ার্ল্ড কারাতে ফেডারেশ ও এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারি এবং রেফারি কমিশনের চেয়ারম্যান সেনসাই আওলাদ হোসেন। এছাড়াও প্রতিটি জেলা ও রাজশাহী মহানগরির প্রশিক্ষক ও রেফারী এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।