সর্বশেষ সংবাদ :

রাবির অফিসসমূহ খুলেছে উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

রাবি প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অফিসসমূহ বুধবার থেকে খুলেছে। ছুটির পর প্রথম দিনে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অফিসসমূহ পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ ২৯ মার্চ রবিবার থেকে যথারীতি অনুষ্ঠিত হবে।


প্রকাশিত: March 26, 2026 | সময়: 4:15 am | সুমন শেখ