সর্বশেষ সংবাদ :

রাসিক ও জেলা পরিষদ প্রশাসকের নিজ নিজ অফিসে শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার: ঈদের ছুটির পর সরকারি অফিস খুলেছে। তবে দপ্তরগুলোতে এখনও ঈদের আমেজ বিরাজ করছে। যারা সময়মত অফিসে এসেছেন তারাও পরষ্পর কোলাকুলি করে ও শুভেচ্ছা বিনিময় করছেন। অফিস খোলার প্রথম দিনেই রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা) নিজ নিজ কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা শুভেচ্ছাও জানানো হয় এই দুই প্রশাসককে।
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার নগর ভবনে তাঁর দপ্তরকক্ষে এই শুভেচ্ছা জানানো হয়।
রাসিক প্রশাসক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি শাকিল, সাধারন সম্পাদক সানারুল ইসলাম ছবি সহ অন্যান্য সদস্যবৃন্দ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী সহ-সভাপতি হাসেন আলী, সেক্রেটারী খন্দকার মিজানুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক লিয়াকত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ, রাসিক দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, রাসিক পরিবহন শাখার কর্মচারীবৃন্দ, রাসিক এ্যাসফল্ট প্লান্টের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জাতীয়তাবাদী মহিলা দল, সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন, মিডল্যান্ড ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, বেসিক ব্যাংক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

ঈদের ছুটি শেষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)। মঙ্গলবার সকালে তিনি জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হলে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় প্রশাসক সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান সহকারী এস. এম. আলাউদ্দিন মতিন, উপ-সহকারী প্রকৌশলী এ. কে. এম. আনোয়ার হোসেন, সার্ভেয়ার ও উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. আলেফ আলীসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বুধবার (১৯ জুন) রাজশাহীর বিভিন্ন সরকারি অফিসেই এমন দৃশ্য দেখা গেছে। এদিকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের আজ থেকে অফিস চলবে। যথারীতি কোর্ট-কাচারি ও স্টক মার্কেট চলবে।


প্রকাশিত: March 25, 2026 | সময়: 5:09 am | সুমন শেখ