, , ।
নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় জাতীয় সংসদের হুইপ (সদর ও নলডাঙ্গা) নাটোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন সন্ত্রাস চাঁদাবাজদের জায়গা বিএনপিতে হবে না, তাদের জায়গা হবে কারাগারে।
বুধবার ১৮ মার্চ বিকেলে নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশনে এলাকাবাসীর আয়োজনে সংবর্ধনা ও রাজশাহী থেকে চিলাহাটি গামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, নলডাঙ্গা হাটের দোকানদারদের নিকট হতে যারা চাঁদা নিয়েছে, আগামী দুই দিনের মধ্যে টাকা ফেরত দিতে হবে। তাছাড়া ঐ সকল চাঁদাবাজদের জায়গা হবে, নাটোরের হরিশপুর কেন্দ্রীয় কারাগারে।
অনুষ্ঠানে মাধনগর ইউনিয়ন বিএনপি নেতা মাতিনুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে ছিলেন, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার ফরিদ উদ্দিন, নাটোর জেলা পরিষদের নবাগত প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য, দেওয়ান শাহীন, নাসিম উদ্দিন, এম এ হাফিজ, নলডাঙ্গা উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌর বিএনপি নেতা গিয়াস উদ্দিন পাঠান প্রমূখ।