বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোর উপজেলায় গত ১৫ মার্চ রাত প্রায় ১১ টার দিকে বাধাইড় ইউনিয়নের শিমুলতলা নামক স্থানে ৩-৪ জন ছিনতাইকারী বিকাশ ব্যবসায়ী নাসির (৪৪) উদ্দীনকে পথরোধ করে ২ লাখ ৮০ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন যার মূল্য ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় নাসিরকে মারপিট করে জখম করে। এ ঘটনায় নাসিরের পিতা মফিজুল হক বাদী হয়ে তানোর থানায় মামলা করেন।
পুলিশ সুপার রাজশাহী মহোদয়ের দিক নির্দেশনায় তানোর থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজের তত্ত্বাবধানে তদন্তকারী অফিসার মুন্ডমালা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম মামলাটি তদন্ত করে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলায় জড়িত দুই জনকে গ্রেপ্তার করেন। এরা হলেন বুলবুল প্রামানিক (২৭) পিতা আব্দুল মান্নান সাং কুঠিপাড়া, জাহিদ হাসান হৃদয় (২২), পিতা আব্দুল মান্নান সাং ময়েনপুর বটতলা থানা তানোর।
এসময় তাদের কাছে থাকা ছিনতাই হওয়া এবং তাদের মোবাইল ফোনটি উদ্ধার করেন। গ্রেপ্তারকৃতদের নিবিড় জিজ্ঞাসাবাদের মাধ্যমে জড়িত অন্যান্য আসামিদের সনাক্ত করেন ও লুন্টিত টাকা উদ্ধার প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানান অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. মাসুদ পারভেজ।