, , ।
নলডাঙ্গা প্রতিনিধি: তফসিল ঘোষণা না হলেও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গা উপজেলা থেকে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক ছাত্রদল নেতা এডভোকেট এম রাশেদুজ্জামান রাশেদ।
সোমবার ২৩ মার্চ বিকেলে নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থীতা ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের পাশাপাশি নলডাঙ্গা উপজেলায় সার্বিক উন্নয়ন নিশ্চিত করবো এবং ঘুষ, দুর্নীতি, মাদক নির্মূলে জোরালো পদক্ষেপ গ্রহণ করবো। তিনি আরও জানান, জনগণের আস্থা ও সমর্থন নিয়ে একটি স্বচ্ছ, উন্নয়নমুখী মাদকমুক্ত উপজেলা গড়ে তুলব, ইনশাআল্লাহ।
এসময় ছিলেন, বিএনপি নেতা গোলাম মোস্তফা, মইনুল ইসলাম, আক্তার হোসেন, শাজাহান আলী, মোতালেব হোসেন, সোহেল মাষ্টার, আলমগীর হোসেন, আব্দুল মোমিন প্রমূখ।