, , ।
পাঁচবিবি প্রতিনিধি: ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে এলবিপি প্রিমিয়ার লিগ-২৬ (সিজন-৪) অনুষ্ঠিত হয। এ টুর্নামেন্টে পাঁচবিবি লাল বিহারী সরকারী উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করা ১৯৯৮-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ১৬টি ক্রিকেট দল অংশগ্রহণ করে। ঈদের পর ২ দিনব্যাপী টুর্নামেন্টটি পাঁচবিবি খোদা বক্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের উদ্বোধন ও সমাপনী দিনে খেলোয়াড়দের ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন পাঁচবিবির অনেক কৃতি সন্তান ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা।
পাঁচবিবির ক্রিকেটকে এগিয়ে নিতে, যুবকদের মাঠে ফেরানোর উৎসাহ যোগাতে এবং যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এগিয়ে আসেন নানান গুনের অধিকারী পাঁচবিবির আরেক কৃতি সন্তান বিশিষ্ট ক্রীড়া সংগঠক জাহিদুর রহমান অশ্রু। তিনি এলবিপি প্রিমিয়ার লিগ ’২৬ টুর্নামেন্টে অংশগ্রহন করা এলবিপি ’১৪, এলবিপি ’১৯ ও এলবিপি ’২২ ক্রিকেটের তিনটি দলের খেলোয়াড়দের মাঝে নিজস্ব অর্থায়নে স্পন্সর হিসাবে জার্সি প্রদান করেন।
এ বিষয়ে পাঁচবিবির সাবেক ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক অশ্রু বলেন, আমি চেষ্টা করে যাচ্ছি ক্রীড়ার মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা পাঁচবিবিকে অনেক দূর এগিয়ে নিবে ও মাদকমুক্ত সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।