সর্বশেষ সংবাদ :

নিহত ও আহত নেতাকর্মীর পরিবারের পাশে ছাত্রদল

স্টাফ রিপোর্টার: নিহত ও আহত নেতাকর্মীদের পরিবারের খোঁজখবর নিয়ে তাদের মাঝে ঈদ উপহার পৌঁছে দিয়েছে রাজশাহী মহানগর ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পরিবারগুলোর খোঁজ নিয়েছেন ছাত্রদলের নেতারা। বুধবার রাজশাহীর বিভিন্ন এলাকায় গিয়ে সংগঠনটির নেতারা পৃথকভাবে এসব পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তারা নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী তুলে দেন।
পুলিশি রিমান্ডে নিহত ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম আইনুর রহমান মুক্তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রদল নেতারা। একইসঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের হাতে নিহত ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মনোয়ার হোসেনের পরিবারের খোঁজখবর নেওয়া হয়। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট রাজশাহীতে পুলিশ ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট সন্ত্রাসীদের গুলিতে আহত সালমানের অবস্থার খোঁজ নেওয়া হয়।
রাজশাহী মহানগর ছাত্রদল নেতা এবং রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। তিনি বলেন, দলের নির্দেশনায় শহীদ ও নির্যাতিত নেতাকর্মীদের পরিবারের পাশে থাকা বিএনপির নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদল নেতা ও রাজপাড়া থানা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল ইসলাম রাতুল, রাজশাহী মহানগর ছাত্রদল নেতা ও মতিহার থানা উত্তর ছাত্রদলের সাবেক সদস্য সচিব সোহেল রানা, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি এবং রাজশাহী কলেজ ছাত্রদল নেতা রাব্বি শেখসহ অন্যান্য নেতাকর্মীরা।


প্রকাশিত: March 19, 2026 | সময়: 3:51 am | সুমন শেখ