বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি সোনালী অতীত ফুটবল একাদশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল হয়। সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেন দোলন ও জাহিদুর রহমান অশ্রুর সার্বিক সহযোগিতায় সমিরণ নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার সংগঠনের সভাপতি প্রীতি রঞ্জন দাস পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ প্রধান অতিথি ছিলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, জেলা ছাত্রদল নেতা শামীম হোসেন মন্ডল, জাতীয় দলের সাবেক খেলোয়াড় আফজাল হোসেন, সংগঠনের সম্পাদক হারুন উর রশীদ, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান সহ জয়পুরহাট ও দিনাজপুরের বিভিন্ন উপজেলার সাবেক খেলোয়াড়।
সংগঠনের পক্ষ থেকে ৫ জন সাবেক খেলোয়াড়কে ক্রেস্ট প্রদান করেন এবং ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত হয়।