সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই অস্ব্যাকর পরিবেশে ‘লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি (চিকন সেমাই)’ প্যাকেটজাতকরণ, বিক্রি-বিতরণ এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় নগরীর মালোপাড়া এলাকায় অবস্থিত মেসার্স শাহী ফুড ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সাথে লাইসেন্স গ্রহণের পূর্বে প্রতিষ্ঠানটির প্যাকেটজাতকৃত লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি (চিকন সেমাই) এর সকল প্রকার বিক্রি-বিতরণ বন্ধ রাখতে নির্দেশনা প্রদান করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমান এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।


প্রকাশিত: March 11, 2026 | সময়: 4:04 am | সুমন শেখ