উলিপুরে মাটি ইটভাটায় নেওয়ার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা

উলিপুর প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে রাতের অন্ধকারে ক্যানেল ও কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি ক্রয় করে ইটভাটায় নেয়ার অভিযোগে এক ইটভাটার ম্যানেজারের দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, সোমবার ৯ মার্চ গভীর রাতে উপজেলার পান্ডুল ইউনিয়নের মিনাবাজার এলাকায় এম জে এইচ ব্রিকস ইটভাটার ম্যানেজার আনিসুর রহমান রাতের অন্ধকারে ক্যানেল ও কৃষি জমি থেকে মাটি উৎলোন করে নিয়ে যাচ্ছেন এমন খবর পায় প্রশাসন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট এস এম মেহেদী হাসান ওই এলাকায় অভিযান পরিচালনা করে মাটি উৎলোনরত অবস্থায় আনিসুর রহমান নামের এক ব্যাক্তিকে আটক করেন।
এ সময় আনিসুর রহমানকে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন, ২০১০ এর ৭ক (গ) ধারা লঙ্ঘনে ১৫ (১) ধারায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট এস এম মেহেদী হাসান জানান কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি বালু উওোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


প্রকাশিত: মার্চ ১১, ২০২৬ | সময়: ৪:০২ পূর্বাহ্ণ | সুমন শেখ