বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, পুঠিয়া: ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজশাহীর পুঠিয়া এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে বেপরোয়া গতির ড্রাম ট্রাকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সোমবার ৯ মার্চ অভিযান চালিয়ে ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন ও রুট পারমিট না থাকায় তিনটি ড্রাম ট্রাকের চালককে মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।
এ সময় তিনি বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে বেপরোয়া যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের এই কঠোর অবস্থান চলমান থাকবে বলেও জানান তিনি।