সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রাম উপজেলা সমিতির ইফতারে প্রতিমন্ত্রী পুতুল

বড়াইগ্রাম প্রতিনিধি: বড়াইগ্রাম উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে শনিবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিরপুরের গ্রান্ড প্রিন্স হোটেলে সমিতির সভাপতি ডা. শামস উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।
সমিতির সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাটোর-৪ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ, সদ্য একুশে পদকপ্রাপ্ত বড়াইগ্রামের কৃতি সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. আব্দুস সাত্তার এবং বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাটোর জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বড়াইগ্রাম উপজেলা সমিতির উপদেষ্টা মন্ডলির সদস্য আলাউদ্দিন মৃধা ও মন্টু ডানিয়েল, সমিতির সিনিয়র সহ-সভাপতি এস.এম মাহবুব আলম ও রাশিদুল ইসলাম রাশেদ, সহ-সভাপতি বাবর আলী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আবু কাফি জুন্নন, যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম আশরাফুল আলম দিলিপ, সাংগঠনিক সম্পাদক জনাব ফখরুল ইসলাম ও অর্থ সম্পাদক আব্দুস সালাম বক্তব্য রাখেন।
এ সময় অতিথিরা তাদের বক্তব্যে একটির সমৃদ্ধ বড়াইগ্রাম গড়তে সবার সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার পাশাপাশি চলনবিল বিধৌত বড়াইগ্রামের মানুষের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতি ও সম্ভাবনার কথা বলেন।
ইফতার মাহফিলে ঢাকায় বসবাসরত বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন। এতে বড়াইগ্রামবাসীর ব্যাপক উপস্থিতিতে প্রতি বছরের ন্যায় এবারও ইফতার মাহফিলটি এক প্রাণবন্ত মিলন মেলায় রূপ নেয়। এ সময় মাহফিলে আগতরা এক আনন্দঘন পরিবেশে মিলিত হয়ে সমিতির সকল কর্মসূচিতে সক্রিয় থাকতে পরস্পরকে উৎসাহ প্রদান করেন।


প্রকাশিত: March 9, 2026 | সময়: 2:04 am | সুমন শেখ