, , ।
স্টাফ রিপোর্টার, চারঘাট: রাজশাহীর মোহনপুরে ইমাম নির্বাচনকে কেন্দ্র করে এক জনের মৃত্যুর ঘটনায় উদ্বেগ ও দু:খ প্রকাশ করেছেন রাজশাহী জেলা বিএনপির নেতৃবৃন্দ। জেলা নেতৃবৃন্দের পক্ষ থেকে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাদ এ উদ্বেগ ও দু:খ প্রকাশ করেছেন। সেই সঙ্গে এ ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি করেছেন তিনি।
রাাজশাহীর মোহনপুর উপজেলার সাকোয়া গ্রামের ঈদগাহে ঈদের নামাজে ইমাম নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় গ্রামবাসীর দুটি পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এসময় ওই গ্রামের মালা বক্সের ছেলে আলাউদ্দিন বুকে ব্যাথা অনুভর করে নিজ বাড়ীতে চলে যায়। এরপর বুকের ব্যাথা বৃদ্ধি পেলে পরিবারের সদসারা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষন পরে তিনি মারা যান। এ ঘটনাকে কেন্দ্র করে একটি পক্ষ কয়েকজন গ্রামবাসীর ঘর বাড়ীতে আগুন দিয়ে পরিস্থিতি জটিল করে।
এমন ঘটনায় যিনি মারা গেছেন তার রুহের আত্মার মাগফিরাত কামনা করে চাদ বলেন, এমন মৃত্যু কোন ভাবেই কাম্য নয়। এই মৃত্যুর পেছনে যদি কেউ জড়িত থাকে দ্রুত সময়ের মধ্যে সঠিকভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি। সেই সাথে এধরনের মৃত্যুকে কেন্দ্র করে নিরিহ কয়েক জন গ্রামবাসীর বাড়ী ঘরে আগুন দেয়ার ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি অগ্নিকান্ডের ঘটনায় যারা জড়িত রয়েছেন ন্যায়, নিষ্টা ও সততার সাথে সঠিক তদন্ত করে তাদের বিরুদ্ধেও কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।