সর্বশেষ সংবাদ :

ধামইরহাটের অবৈধ ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার ৫ মার্চ দুপুরে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজনুর ইসলাম সুজনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে ধামইরহাট উপজেলার ইছবপুর এলাকায় অবস্থিত মেসার্স এস আর এম ব্রিকস ফিল্ড নামের একটি ইটভাটাকে পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স ছাড়া পরিচালনা করতে দেখা যায়। এ সময় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ১ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হোসাইন।
এ সময় নিরাপত্তার দায়িত্বে ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল মোতায়েন ছিল।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


প্রকাশিত: March 6, 2026 | সময়: 3:40 am | সুমন শেখ

আরও খবর