সর্বশেষ সংবাদ :

লো স্কোরিং ম্যাচে ৬ উইকেটে জিতলো নর্থ জোন

স্পোর্টস রিপোর্টারঃ বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) লো স্কোরিং ম্যাচে নর্থ জোন লিটন কুমারের অর্ধ শতকে সাউথ জোনকে ৬ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সাউথ জোন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৩০.৫ ওভারে ১৪৪ রানেই অলআউট হয়ে যায়। দলের মোহাম্মদ মিঠুন ৫৫ রানে অপরাজিত থাকেন। রবিউল হক ২৯ ও নূরুল হাসান ২৪ রান করেন। নর্থ জোনের মেহরব হাসান ১০ রানে এবং নাহিদ রানা ৪৭ রানে ৩ টি করে উইকেট দখল করেন।
জয়ের জন্য ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নর্থ জোন ২৫.৪ ওভারে মাত্র ৪ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে ৬ উইকেটে জয়লাভ করে। লিটন কুমার ৫৫ রানে অপরাজিত থাকেন। তৌহিদ হৃদয় করেন ৩৩ রান।
সাউথ জোনের মুস্তাফিজুর রহমান ২৩ রানে ৩ উইকেট দখল করেন। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন নর্থ জোনের নাহিদ রানা।


প্রকাশিত: February 28, 2026 | সময়: 3:47 am | সুমন শেখ