সর্বশেষ সংবাদ :

ভিন্ন স্বাদে মুগ্ধ ক্রেতা চিলিসে জমে উঠেছে ইফতার বিক্রি

স্টাফ রিপোর্টার: পবিত্র রমজান উপলক্ষে রাজশাহীর জনপ্রিয় খাবার প্রতিষ্ঠান চিলিস রেস্টুরেন্টে জমে উঠেছে ইফতার সামগ্রী বিক্রি। নগরীর আলুপট্টিতে দৈনিক বার্তা ভবনের ৬ষ্ঠ তলায় অবস্থিত রেস্টুরেন্টটিতে প্রতিদিন বিকেল গড়াতেই ভিড় করছেন ক্রেতারা। বিভিন্ন প্যাকেজ ও আইটেমভিত্তিক ইফতার সামগ্রী থাকায় ক্রেতাদের মধ্যে দেখা গেছে বাড়তি আগ্রহ। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, এ বছর তিনটি বিশেষ ইফতার প্যাকেজ চালু করা হয়েছে।
এ, বি, সি তিনটি ভিন্ন প্যাকেজে ক্রেতাদের আগ্রহ বাড়ছে ইফতার আইটেমে। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ৪ জনের জন্য শাহী মোরগ পোলাও (৮০০ টাকা), যা পরিবার বা ছোট গ্রুপের জন্য উপযোগী।
চিলিস রেস্টুরেন্টের স্বত্বাধিকারী টিংকু রহমান বলেন, “রমজানের শুরু থেকেই প্রতিদিন বিকেল ৩টা থেকে ইফতার বিক্রি শুরু হয়। পরিবার নিয়ে অনেকে এসে বসে ইফতার করছেন, আবার অনেকেই প্যাকেট করে নিয়ে যাচ্ছেন। মান ও স্বাদ ঠিক রেখে সাশ্রয়ী মূল্যে খাবার পরিবেশনের চেষ্টা করছি।”
ইফতার করতে আসা এক ক্রেতা জানান, “এক জায়গায় এত বৈচিত্র্যময় আইটেম পাওয়া যাচ্ছে দামও তুলনামূলক সহনীয়। তাই বন্ধুবান্ধব নিয়ে এখানে আসা।”
আরেকজন বলেন, “বসার পরিবেশ ভালো এবং নামাজের ব্যবস্থাও আছে, যা আমাদের জন্য সুবিধাজনক।” কর্তৃপক্ষ আরও জানায়, ২০০-২৫০ জন একসাথে বসে ইফতার ও নামাজ আদায়ের সুব্যবস্থা রয়েছে। কর্পোরেট ও সামাজিক ইফতার পার্টির জন্য অর্ডার সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে। সব মিলিয়ে স্বাদ, মান ও পরিবেশ এই তিনের সমন্বয়ে রাজশাহীতে ইফতারের জমজমাট কেন্দ্র হয়ে উঠেছে চিলিস রেস্টুরেন্ট।


প্রকাশিত: February 27, 2026 | সময়: 3:42 am | সুমন শেখ