সর্বশেষ সংবাদ :

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ লালমনিরহাটের জয়

স্টাফ রিপোর্টার: ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ মুক্তিযুদ্ধ অনুষ্টিত খেলায় বৃহস্প্রতিবার সফররত লালমনিরহাট জেলা ৩ উইকেটে হারায় চুয়াডাঙ্গা জেলাকে।
টস জয়ী চুয়াডাঙ্গা জেলা ব্যাট করতে নেমে নির্ধািিরত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ২৪৭ রান। দলের পক্ষে সর্বোচ্চ রাসেল মিয়া ২৫, তৌহিদুল ৫১, হাসিব ৭০ ও সাইদুর রহমান অপরাজিত ৫৫ রান করে। বিপক্ষ দলের পক্ষে আলআমিন মামুন ৪৩ রানে ৩টি ও সারমান ইসলাম ৬৮ রানে ২টি উইকেট নেন।
২য় ইনিংস এ লালমনিরহাট জেলা ২৪৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৪৭.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে টার্গের্ট পুর্ণ করে(২৫০রান)। দলের পক্ষে সর্বোচ্চ তামিম অপরাজিত ৭৫ ও আপন শেখ ৭৯ রান করে। বিপক্ষ দলের পক্ষে সাইদুর রহমান ৬৪ রানে ২টি ও মোঃ হাসিব ৪৫ রানে ৩টি উইকেট নেন । আজ শুক্রবার বিরতী আগামীকাল শনিবার (২৮ফ্রেরুয়ারী) চাঁপাইনবাবগঞ্জ ও লালমরিহাট জেলা অংশ নেবে।


প্রকাশিত: February 27, 2026 | সময়: 3:35 am | সুমন শেখ