বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) সাউথ জোন আফিফের শতকে ৭ উইকেটের বড় ব্যবধানে সেন্ট্রাল জোনকে পরাজিত করেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারী) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সেন্ট্রাল জোন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৪ রান সংগ্রহ করে। দলের নাঈম শেখ সর্বোচ্চ ৬৯ রান করেন।
এছাড়া মোহিদুল ইসলাম অংকন ৬৭ ও মাহফুজুল ইসলাম ৬৩ রান করেন। সাউথ জোনের তানভির ইসলাম ৪৬ রানে এবং সৌম্য সরকার ৫৭ রানে ২টি করে উইকেট দখল করেন।
জয়ের জন্য ২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাউথ জোন আফিফের অপরাজিত শতক ও মিঠুনের অপরাজিত অর্ধশতকে মাত্র ৩ উইকেটে ২৬৭ রান সংগ্রহ করে ৭ উইকেটে জয়লাভ করে। আফিফ ৮৬ বল খেলে পাঁচটি ছক্কা ও আটটি চারের মারে ১০০ রানে অপরাজিত থেকে ম্যান অব দ্য প্লেয়ার নির্বাচিত হন। মিঠুন ৭২ রানে অপরাজিত থাকেন। সেন্ট্রাল জোনের ওয়াসি সিদ্দিক,আবু হায়দার রনি ও সাঈফ হাসান প্রত্যেকে একটি করে উইকেট দখল করেন।