সর্বশেষ সংবাদ :

নর্থ বেঙ্গল সুগার মিলে সিবিএ নির্বাচন সভাপতি মানিক, সম্পাদক পিন্টু

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) দ্বি-বার্ষিক নির্বাচনে মমিনুল ইসলাম মানিক সভাপতি ও দেলোয়ার হোসেন পিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রবিবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষিত হয়।
নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি মনিরুজ্জামান সরকার, সহ সাধারণ সম্পাদক এমদাদুল হক বাচ্চু, সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান মধু, প্রচার সম্পাদক মিজানুর রহমান, ধর্ম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাকিমুর রশিদ, অর্থ সম্পাদক আব্দুর হালিম এবং সদস্য পদে লালন হোসেন, মাসুদ রানা, আব্দুল হালিম, আবু নাঈম, ছবির উদ্দিন, খন্দকার শফিকুল ইসলাম শাহিন, শহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম ও আব্দুর রাজ্জাক নির্বাচিত হয়েছেন।
নর্থ বেঙ্গল সুগার মিলের মহা ব্যবস্থাপক (প্রশাসন) ও প্রধান নির্বাচন কমিশনার আনিসুর রহমান সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেছেন।


প্রকাশিত: February 24, 2026 | সময়: 3:55 am | সুমন শেখ