নাচোলে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে এমপি’র মতবিনিময়

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নাচোল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিনি কন্সফারেন্স রুমে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাদের সাথে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, নাচোল থানার অফিসার ইনচার্জ আছলাম আলী, উপজেলা কৃষিকর্মকর্তা সলেহ্ আকরাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খাঁন, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা প্রমূখ।
কর্মকর্তারা নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও তাদের দপ্তরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এমপি বলেন, আমার এ আসনে কৃষকরা যেন সহজে সার পায় সেজন্য সারের সিন্ডিকেট ভেঙ্গে দিবো। এখানে কোন চাঁদাবাজের ঠাই হবেনা। সরকারী সেবা যেন জনগণ সহজে পায় সেই জন্য কর্মকর্তাদের সঠিক ভাবে কাজ করার নির্দেশনা দেন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬ | সময়: ৩:৫৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর