সর্বশেষ সংবাদ :

পাবিপ্রবিতে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে -মারুফ-নূর মোহাম্মদ

পাবিপ্রবি প্রতিনিধিঃ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) টাঙ্গাইল জেলা থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারুফ আকন্দ ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূর মোহাম্মদ।

রবিবার ( ২২ ফেব্রুয়ারি ) রাত ৯ টায় সংগঠনটির উপদেষ্টাগণ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্য সদস্যরা হলেন,নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ বলেন, টাঙ্গাইল জেলা ছাত্র কল্যান সমিতি আমার কাছে সত্যি এক বড় আবেগ এবং আনন্দের জায়গা, আর এখন সেই জায়গাটার দায়িত্ব পেয়ে আমি আল্লাহর সাহায্য ও আপনাদের সার্বিক সহযোগিতায় পাবিপ্রবির বুকে টাঙ্গাইল জেলা ছাত্র কল্যান সমিতিকে একটি উদাহরণ সুন্দর হিসেবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করবো। আসলে দায়িত্ব পাওয়ার পর আমার আনন্দ নয় বরং চিন্তা কাজ করে কিভাবে এর সঠিক তদবির করা যায়, তাই সবাই দোয়া এবং সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থাকবেন।

সভাপতি মারুফ আকন্দ বলেন,আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমার দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। আর আমি এটুকু বিশ্বাস করি,আপনারা সবাই পাশে থাকলে আমাদের সবার প্রিয় টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতি – পাবিপ্রবি ভ্রাতৃত্ব ,সহযোগিতা ও বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে ইনশাআল্লাহ্।

উল্লেখ্য :টাঙ্গাইল জেলা থেকে পাবিপ্রবিতে প্রায় শতাধিক শিক্ষার্থী বর্তমানে অধ্যয়নরত আছে।

আল আমিন/শামি


প্রকাশিত: February 23, 2026 | সময়: 3:46 pm | Daily Sunshine