সর্বশেষ সংবাদ :

নওগাঁয় সুবিধাবঞ্চিত ৬’শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, নওগাঁ: রমজান মাস উপলক্ষে নওগাঁয় সুবিধাবঞ্চিত ৬’শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামিক রিলিফ নেদারল্যান্ডস এবং ওসমান কনসাল্টিং লিমিটেড ইউকের অর্থায়নে সোশ্যাল এইড এর আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ২৫ কেজি চাল, ৫ লিটার তেল, ৩ কেজি মসুর ডাল, ২ কেজি ছোলা, ২ কেজি চিনি, ১ কেজি লবন, ১ কেজি গুড়া দুধ, ২ প্যাকেট সেমাই, ১ কেজি খেজুর ও ৩০ পিচ ডিম।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা, ওসমান কনসাল্টিং ইউকের অ্যালিস পেটিনারোলি, ইসলামিক রিলিফ নেদারল্যান্ডসের মোহাম্মদ আশেক্কাছ, ফয়েজ মোহাম্মদ দোয়েখি, সোশ্যাল এইডের জেলা সমন্বয়কারী ফজলুল হক খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: February 23, 2026 | সময়: 3:56 am | সুমন শেখ