, , ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থায়নে ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় রোববার(২২ ফ্রেরুয়াারী) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের আসর বসেছে।
উদ্বোধনী দিনের আসরে সফররত চুয়াডাঙ্গা জেলা হাসিবুল ইসলামের শতকের সুবাদে ৭৫ রানে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে হারায়। টসে হেরে চুয়াডাঙ্গা জেলা ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে সংগ্রহ করে ২২১ রান। দলের পক্ষে সর্বোচ্চ রাসেল মিয়া ৪৩ ও হাসিবুল ইসলাম ১১২ রান করে। বিপক্ষে দলের পক্ষে মাইনুল ইসলাম ৩৩ ও মোহাম্মদ ওযালিদ ৬৯ রানে ২টি করে উইকেট নেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা ২২২ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৪৩.৩ ওভাওে সবকটি হারিয়ে সংগ্রহ করে ১৪৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ নাইম ৩৭ ও মইনুদ্দিন ৩০ রান করে। বিপক্ষ দলের পক্ষে সাইদুর রহমান৩৩ রানে ৩টি,হাসিবুল ১৬ ও সাকিল ২৮ রানে ২টি করে উইকেট নেন। আজকের খেলায় অংশ নেবে সফররত লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলা। এই চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(উন্নয়ন ও মানব সম্পদ) বেলায়েত হোসেন। এ সময় এডহক কমিটির সদস্য তৌফিকুর রহমান রতন উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চলনা ও সার্বিক দায়িত্ব পালন করেন ফারুক হোসেন।